• সমগ্র বাংলা

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল শ্রমিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধিঃ মাছ ভর্তি পুকুরের উপর দিয়ে বৈদ্যুতিক লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম (২৬) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত নুর ইসলাম বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরে মাছ থাকায় বিকেলে বাঁশ দিয়ে লাইন টেনে বাতি দিতে যায় নুর ইসলাম। এসময় পুকুরের উপর থাকা বৈদ্যুতিক লাইনের উপর দিয়ে একটি কাঁচা বাঁশ দিয়ে তার পার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যায় সে। পাশে থাকা স্থানীয়রা দেখতে পেয়ে ৯৯৯ লাইনে কল দিলে থানা পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo