• লাইফস্টাইল

বৃষ্টিতে ভেজার পর সুস্থ থাকতে যা করবেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ চলছে শ্রাবণ মাস। অফিস বা জরুরি কাজে প্রতিদিন বাসার বাইরে যেতেই হয়। কিন্তু যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। কোনো উপায় না পেয়ে ভিজে গেলেন। তবে বৃষ্টিতে ভিজে গেলে বিরক্তির শেষ থাকে না। ভেজার পর একটু সচেতন হলেই মুক্তি পেতে পারেন সর্দি-জ্বরের মতো সমস্যা থেকে। 

বৃষ্টিতে ভেজার পর শারীরিক সুস্থতা থাকতে যা করবেন

বৃষ্টিতে ভিজলে বাসায় ফিরেই গোসল করে নিন। তাতে বৃষ্টির পানির ক্ষতিকর উপাদান শরীর থেকে চলে যাবে। হালকা গরম পানিতেও গোসল করতে পারেন। এতে সর্দি-জ্বর হওয়ার ঝুঁকি কমে।

গোসলের পর ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বৃষ্টিতে ভিজলে ত্বক শুষ্ক হয়ে যায়। ফলে চুলকানি হতে পারে। তাই বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

বৃষ্টিতে ভিজলে যদি কাপড় বদলানো সম্ভব না হয়, তাহলে যত দ্রুত সম্ভব ভেজা কাপড় শুকিয়ে নিন।
 
বৃষ্টির এই সময় চেষ্টা করুন বাড়তি কাপড় ও তোয়ালে সাথে রাখতে। হঠাৎ ভিজে গেলে তোয়ালে দিয়ে মুছে নিন। বাড়তি কাপড় সাথে থাকলে ভেজার সঙ্গে সঙ্গে প্রথমেই ভেজা কাপড় বদলে নিন।

যেভাবেই বৃষ্টিতে ভিজুন না কেন, চুল মুছে নিন দ্রুত। আর বাসায় থাকলে দ্রুত চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। 

শখ করে ভিজুন আর হঠাৎ ভিজে যান না কেন, বৃষ্টিতে ভেজার পরপরই খেয়ে নিন গরম-গরম স্যুপ। স্যুপ খাওয়া সম্ভব না হলে এক কাপ গরম চা খেয়ে নিতে পারেন। মসলা দেওয়া গরম চা হলে শরীর হবে সতেজ। 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo