• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইমরান খানের ১২টি মামলায় শারীরিক রিমান্ড বাতিল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ১২টি মামলায় শারীরিক রিমান্ড বাতিল করেছেন লাহোর হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি তারিক সেলিম ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ ইমরান খানের ১২টি মামলায় শারীরিক রিমান্ডের বিরুদ্ধে করা আবেদনের শুনানি করেন। মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল। 

শুনানির সময় পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল ইমরান খানের আবেদন খারিজ করার অনুরোধ জানিয়েছিলেন।পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল আদালতকে বলেন, রিমান্ড বাতিল হলে আমাদের তদন্ত ক্ষতিগ্রস্ত হবে এবং আদালতের উচিত আবেদনগুলো খারিজ করে দেওয়া। যে মোবাইল থেকে টুইট করা হয়েছে, সেগুলোও জব্দ করা দরকার। 

বিচারপতি তারিক সালিম শেখ মন্তব্য করেন, এটিসি বিচারকের উচিত ছিল রিমান্ড নেওয়া দরকার কি না, তা খতিয়ে দেখা। পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল বলেন, ১২১ ধারায় রাষ্ট্রদ্রোহের মামলা হবে, যার জবাবে আদালত বলেছে যে লাহোর হাইকোর্ট এই ধারাটি বাতিল করেছে।

পরে আদালত ইমরান খানের শারীরিক রিমান্ডের বিরুদ্ধে করা আবেদনের নিষ্পত্তি করার সময় শারীরিক রিমান্ড বাতিল ঘোষণা করেন এবং ভিডিও লিংকের মাধ্যমে উপস্থিতির বিজ্ঞপ্তিও বাতিল ঘোষণা করেন।

এর আগে গত বছরের ৯ মে সহিংসতার ঘটনায় ইমরান খানের জড়িত থাকার বিষয়ে তদন্তের অগ্রগতি আদালতকে অবহিত করে পুলিশ। পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাওয়ার জন্য শারীরিক রিমান্ডের মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছিল। ৯ মে’র সহিংসতার সঙ্গে সম্পর্কিত ১২টি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগারে পুলিশ গ্রেফতার দেখিয়েছিল। 

মন্তব্য (০)





image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

  • company_logo