ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক: বর্তমানে চিকেনের বাহারি পদে মুগ্ধ ছোট থেকে বড় সবাই। মুরগির মাংস দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। তবে চিকেনের তৈরি ভাজাপোড়া খাবার যেমন, চিকেন ফ্রাই, চিকেন বল অন্যতম।
তবে চিকেন উইংসের স্বাদও কিন্তু কম নয়। সাধারণত রেস্টুরেন্ট থেকেই বেশিরভাগ মানুষ কিনে খান এটি। চাইলে ঘরেও তৈরি করতে পারেন। রইলো রেসিপি-
প্রথমে বাটিতে চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো, মসলা, তিলের তেল ও ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখনি ১০-২০ মিনিট।
এবার মেরিনেট করা মাংস আরও একবার মাখিয়ে নিন। যাতে মাংসের গায়ে মসলা লাগে। একটি ফ্রাই প্যানে পরিমাণমতো তেল গরম করে নিন। চিকেনগুলো একেক করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন।
এবার প্যানে সামান্য তিলের তেল গরম করে নিন। এতে রসুন বাটা, বারবিকিউ সস, মধু, লেবুর রস, তিল, পাপরিকা পাউডার ও মিশ্রিত মসলা দিয়ে রান্না করে সস তৈরি করুন।
সবশেষে ভাজা চিকেন উইংস সসের সঙ্গে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বারবিকিউ বাফেলো উইংস। অতিথি আফ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া আড্ডায় বেশ জমে যাবে মজাদার এই খাবারটি।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...
নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...
নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...
লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...
নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

মন্তব্য (০)