• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আবারও করোনাভাইরাসে আক্রান্ত জো বাইডেন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে ৮১ বছর বয়সী বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি করোনার মৃদু উপসর্গে ভুগছেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রেস সেক্রেটারি জ্যাঁ-পিয়ের বলেন, মার্কিন প্রেসিডেন্টকে টিকা দেওয়া হয়েছে। এর আগেও তিনি দুবার করোনায় আক্রান্ত হয়েছিলেন।করোনা শনাক্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে নিজ বাড়িতে থাকবেন তিনি। উড়োজাহাজে ওঠার আগে গাড়ি থেকে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো বোধ করছি।’

বাইডেনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন, বুধবার লাস ভেগাসে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাকে টিকা দেওয়া হয়েছে। তিনি করোনার মৃদু উপসর্গে ভুগছেন। ডেলাওয়ারে নিজের বাসা থেকে তিনি সব দায়িত্ব পালন করবেন।

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন জো বাইডেন। এর আগে গত জুনে ট্রাম্পের সঙ্গে বিতর্কে খুবই খারাপ করার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। শীর্ষস্থানীয় অনেক ডেমোক্র্যাট মনে করছেন, তার পক্ষে ট্রাম্পকে হারানো সম্ভব হবে না।

মন্তব্য (০)





image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

  • company_logo