• প্রশাসন

২ এপিবিএন এর অভিযানে ৫২ টি হারানো মোবাইল ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন) বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এ ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল দেশের বিভিন্ন থানার হারানোর মোবাইলের জিডির কপি

সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল বর্ণিত জিডিতে উল্লেখিত মোবাইলের অবস্থান ও ব্যবহারকারীকে সনাক্ত করে বিভিন্ন কৌশলে মোট ৫২ টি মোবাইল (যার মূল্য অনুমান-৯,৩২,১৮৭/- (নয় লক্ষ বত্রিশ হাজার একশত সাতাশি) টাকা) উদ্ধার করে।  

বিকাশ একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া সংক্রান্তে জিডি কপি সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তি সহায়তায় এ ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল কর্তৃক ভুলক্রমে চলে যাওয়া ০৩ টি বিকাশ একাউন্টের ব্যাবহারকারীকে সনাক্ত করে ৩ টি বিকাশ একাউন্ট থেকে চলে যাওয়া সর্বমোট ৫৫,৫০০/- (পঁঞ্চান্ন হাজার পাঁচশত) টাকা উদ্ধার করে। ১৭ জুলাই ২০২৪ তারিখ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের উপস্থিতিতে অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা মুক্তাগাছায় প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করে। এ সময় সহকারী পুলিশ সুপার(সদর/বিকিউএম), পুলিশ পরিদর্শক(নিঃ) ইন্টেলিজেন্স শাখা, পুলিশ পরিদর্শক(সশস্ত্র) এ্যাডজুটেন্ট, সাইবার টিম (মেটা-১) এর টিম লিডার এসআই(নিঃ) এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই(নিঃ) প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo