• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যাচেষ্টার মার্কিন দাবি ভিত্তিহীন : নাসের কানানি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার সঙ্গে ইরান জড়িত দাবি করে মার্কিন গণমাধ্যম যে খবর প্রচার করেছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। 

বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র নাসের কানানি বলেন, ইরান ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যম যে দাবি করছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। 

উলটো ওয়াশিংটনের প্রতি আঙুল তুলে তিনি বলেন, বরং এর মধ্য দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যা মামলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু ইরান আইনিভাবেই এই মামলা এগিয়ে নেবে।

ডোনাল্ড ট্রাম্প গত ১৪ জুলাই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় হামলার শিকার হন। রিপাবলিকান দলেরই এক সমর্থকের গুলিতে ওইদিন ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। 

এ নিয়ে ইরানকে জড়িয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরের জোরালো প্রতিবাদ জানিয়ে নাসের কানানি বলেন, এ ধরনের হত্যা প্রচেষ্টার কোনো ইচ্ছা ইরানের নেই। বরং ইরান আইনিভাবেই জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ডোনাল্ড ট্রাম্পসহ অন্যদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে। কারণ ট্রাম্প সরাসরি জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, ২০২০ সালের ৩ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সন্ত্রাসী বাহিনী। ওই ঘটনার পর ইরান ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেয় ইরান।

মন্তব্য (০)





image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

  • company_logo