ছবিঃ সিএনআই
কুষ্টিয়া প্রতিনিধি: কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবি এবং ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে শহরের মজমপুর গেটে হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মজমপুর গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার এবং দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় সড়কে যানচলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের চন্ডিদ...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের সীমান্তের তিনটি পৃথক পয়ে...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বিভিন্ন নদী, খাল, বিল, জলাশয় থেকে প...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটা...
নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্...

মন্তব্য (০)