• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ ছেলের সাথে মোটরসাইকেল যোগে বাজারে প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে শেফালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ছেলে ইব্রাহিম (২৬)।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর পুলো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, নিহত শেফালী বেগম একই ইউনিয়নের মাঝিয়ালী গুচ্ছ গ্রামের জামাল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছেলে ইব্রাহিম তার মা শেফালী বেগমকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে ভাউলাগঞ্জ বাজারে কেনাকাটার উদ্দেশ্যে যান। পরে কেনাকাটা শেষে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় একটি ভ্যানকে পাশ কাটানোর সময় হঠাৎ ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে মা শেফালী বেগম পাকা সড়কে ছিটকে পড়েন। এসময় দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী দশ চাকার ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মা শেফালী বেগম। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সড়ক দূর্ঘটনায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের চন্ডিদ...

image

লালমনিরহাটের একাধিক সীমান্তে পুশইনের চেষ্টা; বিজিবি'র প্র...

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের সীমান্তের তিনটি পৃথক পয়ে...

image

রাণীনগরে বাড়ছে মৎস্য অভয়াশ্রম, রক্ষা পাচ্ছে দেশীয়সহ বিভিন...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বিভিন্ন নদী, খাল, বিল, জলাশয় থেকে প...

image

চাটমোহরে মারপিটের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু: গ্রেপ্তার-১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটা...

image

পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার

নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্...

  • company_logo