• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ওমানের রাজধানীতে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ওমানের পুলিশ জানিয়েছে, দেশটির রাজধানী মাসকাটের একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের অদূরে গুলিবর্ষণের ওই ঘটনা ঘটে। রাজকীয় পুলিশ বাহিনী এ হামলার জবাব দিয়েছে।

পুলিশ জানিয়েছে, মাসকাটের পূর্বাঞ্চলে অবস্থিত মসজিদটিতে এ হামলায় প্রাথমিকভাবে চার ব্যক্তির নিহত হওয়ার তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রমাণাদি জোগাড় করছে তারা।

মন্তব্য (০)





image

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

১

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হা...

image

জ্বালানি তেলের দামে বড় লাফ

২

নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...

image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৫

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

  • company_logo