• চাকরি খবর

ইউনিয়ন সমাজকর্মী নেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়, পদসংখ্যা ২০৯

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

জব ডেস্কঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে ১৬তম গ্রেডে স্থায়ী ভিত্তিতে ২০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নামঃ সমাজকর্মী (ইউনিয়ন)

পদসংখ্যাঃ ২০৯

যোগ্যতাঃ অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেলঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

বয়সসীমাঃ

১২ জুন ২০২৪ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবেঃ

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফিঃ

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৪) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

মন্তব্য (০)





image

ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি

চাকরি ডেস্ক : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি...

image

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে সিটি ব্যাংক

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেস...

image

মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।...

image

লোক নেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট...

image

মেঘনা গ্রুপে জব সার্কুলার, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট...

  • company_logo