ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে মাছ ধরার শতাধিক নিষিদ্ধ চায়না জাল এবং চাই জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ডগা এবং হেলেঞ্চা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার শতাধিক নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল এবং চাই জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এর আগেও উপজেলার বিভিন্ন এলাকার নদী, খাল ও বিলে কয়েকদফা অভিযান চালিয়ে কয়েকশত জাল ভস্মীভূত করা হয়। এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। অভিযুক্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে।
নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্...
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে দুই গ্রামের মধ্যে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

মন্তব্য (০)