• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্পকে সরিয়ে দেওয়া ও হত্যা করার চেষ্টা, যা বলল রাশিয়া

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা জানানোর পর এবার ওই ঘটনা নিয়ে নিজেদের অবস্থান জানালো রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ রোববার সংবাদ সম্মেলনে বলেন, ট্রাম্পকে সরিয়ে দেওয়া ও হত্যা করার চেষ্টার সঙ্গে বর্তমান মার্কিন প্রশাসনের হাত আছে, এমনটি আমরা মনে করি না। কিন্তু রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, যা নিয়ে আমেরিকানরা বিভক্ত হয়ে পড়েছেন, তাতে বর্তমান প্রশাসনের ইন্ধন ছিল।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে সব আইনি কলাকৌশল ব্যবহার করা হয়েছে। আদালত, প্রসিকিউটর, রাজনৈতিকভাবে মর্যাদাহানি— এত কিছুর পর বাইরের সবার কাছে এটা মনে হওয়ার কথা যে তার জীবন সংকটে রয়েছে।ট্রাম্পের ওপর গুলির ঘটনায় তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন পেসকোভ।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারের সমাবেশে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা হয়।মঞ্চে বক্তব্য রাখার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, গুলির শব্দের পরপরই নিরাপত্তারক্ষীরা চারপাশ থেকে ট্রাম্পকে ঘিরে ধরেছেন। ট্রাম্প যখন উঠে দাঁড়ান তখন তার কান থেকে গালের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়।

এসময় বন্দুকধারীর গুলিতে এক রিপাবলিকান সমর্থক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। পরে এক গোয়েন্দা কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হয়।এফবিআই জানিয়েছে, ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস ও তার বয়স ২০ বছর।

গুলিতে আহত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তবে ট্রাম্পের সঙ্গে বাইডেনের কী কথা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি।

মন্তব্য (০)





image

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

১

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ব্যাপক ধর...

image

১৯৬৭ সালের পর এমন অভিযান দেখেনি কেউ, পশ্চিমতীর নিয়ে নেতান...

২

নিউজ ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক আকারের একটি সামরিক অভিযান চালানোর...

image

জ্বালানি তেলের দাম আরও বাড়ল

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে ...

image

সুস্থ আছেন মোজতবা খামেনি, জনসমক্ষে আসছেন না কেন? যা জানাল...

৪

নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এ...

image

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

৫

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হা...

  • company_logo