• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজার \'সেফ জোনে\' ইসরায়েলি হামলায় জাতিসংঘের নিন্দা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের ‘সেফ জোন’ ঘোষিত আল মাওয়াসি এলাকায় খোলা আকাশের নীচে আশ্রয় নেয়া অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবারের (১২ জুলাই) ওই বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। আহত হয়েছেন প্রায় ৩০০ নিরপরাধ ফিলিস্তিনি। 

রবিবার (১৪ জুলাই) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানান। খবর আনাদোলুর।

তিনি বলেন, ইসরায়েলের এ হামলাই প্রমাণ করে গাজায় আর কোনো নিরাপদ স্থান নেই। আমি গভীরভাবে মর্মাহত আশ্রয়হারা নিরপরাধ মানুষদের হত্যার ঘটনায়। খান ইউনিসের এই শরনার্থী শিবিরে নারী ও শিশুদের ওপর চালানো এ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই। 

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলা চালানো আল-মাওয়াসির এলাকাকে ইসরায়েল ‘সেফ জোন‘ হিসেবে ঘোষণা করেছিল এবং ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছিল।

ইসরায়েলি এক কর্মকর্তার দাবি, তারা হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ও উপ-প্রধান রাফা সালমাকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তাদের হামলাটি একটি উন্মুক্ত এলাকায় চালানো হয়েছে যেখানে শুধু হামাস সন্ত্রাসীরাই ছিল, কোনো বেসামরিক ফিলিস্তিনি ছিল না।

মন্তব্য (০)





image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

  • company_logo