• সমগ্র বাংলা

নিখোঁজের ৬ দিন পর জঙ্গল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে নিখোঁজ হওয়ার ৬ দিন পর একজন ভ্যানচালকের অর্ধগলিত লাশ জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারে নেমে আসছে শোকের ছায়া।

শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুল বাড়ি পলিপাড়া গ্রামের একটি জঙ্গলের ভিতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।জিকরুল হক দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পলিপাড়া গ্রামের বাসিন্দা। পেশায়  ভ্যানলক।তিনি পলিপাড়া গ্রামের মৃত:মজমুল হকের ছেলে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান,গত ৮ জুলাই সকালে বাড়ি থেকে বের হয়ে যায় জিকরুল ইসলাম। কিন্তু রাতে আর ফিরে আসেনি বাড়িতে তিনি।পরে স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।তার কোন খবর না পেয়ে।নিখোঁজ হওয়ার ছয়দিন পর সকালে জঙ্গলের পাশে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধে বের হ্ওয়া লাশ দেখতে পান এলাকাবাসী।পরে স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে জঙ্গল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

রংপুরের বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান,সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।মরদেহ ময়নাতদন্ত জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।তবে তদন্ত করা হচ্ছে কি ভাবে এর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মন্তব্য (০)





  • company_logo