ছবিঃ সিএনআই
কুষ্টিয়া প্রতিনিধি: শরীকানা সম্পত্তির ভাগাভাগিকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দের জেরে চাচাতো ভাইয়ের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে রিয়াজ উদ্দিন (৪৭) নামে এক ব্যবসায়ী নিহতের অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত হলেন- স্থানীয় বাসিন্দা মৃত: মঈনুদ্দিন সেখের ছেলে ব্যবসায়ী রিয়াজ উদ্দিন (৪৭)। নিহতের স্ত্রী ও ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমা খাতুন (৩৮)র অভিযোগ, ‘দীর্ঘদিন ধরেই আমার শ্বশুরের বাড়ি ও মাঠাল জমির ভাগাভাগি নিয়ে চাচাতো ভাই ইদবার সেখের ছেলে নজরুল ও শলকের সাথে দ্বন্দ চসহ আসাছিলো। আমার স্বামী রিয়াজ দুর্বল হওয়ায় তার অংশের অধিকাংশ বাড়ির জমি এবং মাঠের জমি চাচাতো ভাইয়েরা জোর পূর্বক ভোগ দখল করে আসছে। শনিবার সকালে চাচাতো ভাই নজরুল ও তার ছেলে রিংকু আমাদের কাঠাল গাছ থেকে জোপূর্বক কাঁঠাল পাড়ছিলো।
এসময় রিয়াজ কাঁঠাল পাড়তে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে চাচাতো ভাই নজরুল ও তার ছেলে রিংকু অতর্কিতে হামলা করে লাঠি ও হাসুয়ার আঘাতে বেধড়ক মারধর শুরু করে। এসময় রিয়াজ গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাঠিতে পড়ে যায়। এসময় সেখানে রিয়াজের উপর হামলার ঘটনায় অপর চাচাত ভাই শলকের ছেলে আশরাফও অংশ নেয় বলে অভিযোগ নিহতের স্ত্রী’র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) আকিবুল ইসলাম জানান, উপজেলার শানপুকুরিয়া গ্রামের বাসিন্দা রিয়াজ ও তার চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত দ্বন্দ ছিলো। শনিবার সকালে কাঁঠাল পাড়ার ঘটনায় বিবদমান দ্বন্দের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে রিয়াজের উপর হামলা করে তারচাচাতো ভাইয়েরা। এঘটনায় গুরুতর আহত বিয়াজ নামে এক ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাকে মৃত: ঘোষনা করেন চিকিৎসক। সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ।
এঘটনায় হত্যার অভিয়োগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনায় জড়িত সন্দেহ ভাজনদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্...
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে দুই গ্রামের মধ্যে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

মন্তব্য (০)