• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের এক বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন, লিটন বিশ্বাস (৩৫) ও রাজিব আলী (২৩)। নিহত লিটন বিশ্বাস বাগোয়ান গ্রামের হারান বিশ্বাসের ছেলে ও রাজিব আলী একই গ্রামের জিয়ার আলীর ছেলে। তারা দুজনেই রাজমিস্ত্রির কাজ করতেন। এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু বলেন, সেপটিক ট্যাংকে নামলে অক্সিজেন সংকটে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।পুলিশ, নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাগোয়ান গ্রামের মোশারফ আলীর বাড়িতে সেফটিক ট্যাংকের কাজ করতে যায় রাজমিস্ত্রী লিটন এবং রাজিব। তারা এক সঙ্গে সেফটিক ট্যাংকের ভেতরে নামেন। সেখানেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দৌলতপুর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ওই এলাকার মোশাররফের বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকটি অনেকদিন ধরেই বন্ধ ছিল। লিটন ও রাজন নামের দুই শ্রমিক সেখানে কাজ করতে নামলে ভেতরে জমে থাকা গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়। মৃত শ্রমিকদের মরদেহ এখন হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারেরকাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





  • company_logo