ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনির বস্তা জব্দ করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার(১১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলান চর শৌলমারি বাজারের একটি গুদামঘরের ভেতর চোরাচালানের মাধ্যমে মজুদকৃত ২৬ বস্তা ভারতীয় চিনি (প্রতিটি বস্তা ৫০ কেজি করে) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এবং একই বাজারে অপর একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৫৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। পৃথক দু'টি অভিযানে মোট ১৮১ বস্তা ভারতীয় চিনির বস্তা জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, এ ঘটনায় রৌমারী থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। চোরাকারবারির সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। জেলায় চোরাচালান রোধে জেলা প্রশাসন ও পুলিশ সম্মিলিতভাবে অভিযান অব্যহত রেখেছে।
নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্...
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে দুই গ্রামের মধ্যে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

মন্তব্য (০)