• রাজনীতি

কোটা বিরোধী আন্দোলন যৌক্তিকঃ জিএম কাদের

  • রাজনীতি

ফাইল ছবি

রংপুর ব্যুরোঃ চলমান কোটা বিরোধী আন্দোলন যৌক্তিক মন্তব্য করে বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেন, কর্মক্ষেত্রে মেধাকে মূল্যায়ন করতে সীমিত আকারে নারী এবং প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করা উচিত।এছাড়া স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে নাতি পুঁতির জন্য মুক্তিযোদ্ধা কোটাও বহাল রাখার কোন যৌক্তিকতা নেই বলে জানান জিএম কাদের।

বৃহস্পতিবার বিকেলে রংপুর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন জাপার চেয়ারম্যান। এসময় তিনি আরও বলেন ,পরিস্থিতি বিবেচনা এবং জনমতে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোটা আন্দোলনকারীদের পক্ষে। তাই কোটার মাধ্যমে বিভাজন সৃষ্টি না করে আন্দোলনকারীদের সব দাবি-দাওয়া দ্রুত মেনে নেয়া উচিত বলে জানান জিএম কাদের।

আবেদ আলীদের মতো দুর্নীতিবাজদের প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী দুর্নীতিবাজ গোষ্ঠী তৈরি করছে।বরাবরই এসব দূর্নীতিবাজদের আবার পৃষ্ঠাপোষকতাও করে যাচ্ছে তারা।ফলে দুর্নীতি করে রাতারাতি টাকার কুমির হয়েও আইনের ফাক ফক্কর দিয়েও পার পেয়ে যাচ্ছে দেশের হাজারও মহারথী দুর্নীতিবাজরা।

এই ধারার ভবিষ্যৎ ভালো না। তাই দুর্নীতিবাদের রুখতে সরকারকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান সংসদের বিরোধী দলের এই নেতা।এসময় উপস্থিত ছিলেন জাতীয় পাটির জেলা ও মহানগরের নেতাকমীরা।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo