• সমগ্র বাংলা

পঞ্চগড়ে চায়ের বর্তমান অবস্থা নিয়ে  অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের চা শিল্পে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে পঞ্চগড়ে ‘চায়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় ও চা আইন-২০১৬ অবহিতকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম। এসময় চা নিয়ে সমস্যা- সম্ভাবনা ও চা চাষীদের সঠিক দাম এবং বিভিন্ন বিষয়সহ সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করা হয়।

কর্মশালায় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ, স্মল টি অনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকন, বটলিফ টি কারখানার সভাপতি সৌয়দ আবুল মনসুর, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, ক্ষুদ্র চা চাষি, বিডার, বায়ার, ওয়্যার হাউসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo