• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বগুড়ায় জামাই-মেয়ের মারধরে বাঁধা দিতে গিয়ে শ্বশুড়ির মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার আদমদীঘিতে রান্না করা খাবার নামানোর বেড়ির আঘাতে মোছাঃ জোবেদা (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  বুধবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার চাঁপাপুর ইউপির মিতুইল গ্রামে। জোবেদা ওই গ্রামের মৃত সোলেমানের স্ত্রী। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউপির মিতুইল গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী ছালেহা বেগমকে নিয়ে বসবাস করছিলেন জামাই রাসেল হোসেন। বুধবার সকালে তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন তার স্ত্রীকে। এরপর শ্বশুর বাড়িতে দুপুরে খাবার খেতে যান জামাই রাসেল। খাবার হতে দেরি হওয়ায় স্ত্রীকে মারধর করেন তিনি। এসময় তার শ্বশুড়ি বাধা দিলে গেলে রান্না করা খাবার নামানোর বেড়ির আঘাতে জোবেদা বেগম গুরুতর আহত হন। পরে তাকে নিয়ে নিটকবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রচুর রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





  • company_logo