• সমগ্র বাংলা

৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গোপালপুর প্রতিনিধিঃ ৮ম শ্রেণীর ১৩বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান(৪৫)কে আসামি করে গতকাল মামলা দায়ের করেছেন ঐ ছাত্রীর বাবা।  ঐ শিক্ষক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কান্দারপাড়া গ্রামের মজিবর রহমানের সন্তান।

ছাত্রীর বাবার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আমার মেয়েকে বিয়ের প্রলোভনে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এজন্য আমার মেয়ে স্কুলে যেতে চাইতো না। গত মে মাসে স্কুল ছুটির পর, আমার মেয়েকে জোর করে শ্রেণীকক্ষে নিয়ে বিদ্যালয়ের ড্রেস খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের অপচেষ্টা করে। এসময় আমার মেয়ে ডাক চিৎকার করলে, এ ঘটনা কাউকে বললে ক্ষতি করা হবে ভয়ভীতি দেখিয়ে চলে যায় ঐ শিক্ষক। বিষয়টি আমার শ্বাশুড়ির মাধ্যমে জানার পর। খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেয়ে, ঐ প্রধান শিক্ষকের বিচার চেয়ে থানায় মামলা দায়ের করি। আমি খোঁজ নেয়ার সময় প্রধান শিক্ষক আমাকে আপোষ প্রস্তাব পাঠিয়েছেন।

প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে, নিজেকে নির্দোষ দাবি করে বলেন, মামলার বিষয়টি আমি শুনেছি। ২০ বছর যাবৎ আমি শিক্ষকতা করি। আমার মেয়ে কলেজে পড়ে, অষ্টম শ্রেণী পড়ুয়া পুঁচকে মেয়ের সাথে এমন ঘটনা আমি চিন্তাই করতে পারি না। ম্যানেজিং কমিটি নিয়ে আমার সাথে কয়েকজনের শত্রুতা সৃষ্টি হয়, এরপর একটার পর একটা চলতেই আছে এটাও চক্রান্ত।

গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন,  এ বিষয়ে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে, আসামি দোষী হলে গ্রেফতার করা হবে।

 

 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo