• লাইফস্টাইল

কিভাবে বুঝবেন শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

 লাইফস্টাইল ডেস্ক : ভিটামিন ‘সি’র উপকারিতা বলে শেষ করা যাবে না। ইমিউনিটি বৃদ্ধি, ক্যান্সার রোধ করাসহ শরীরের বহু কাজ করে এই ভিটামিন। অ্যাসকর্বিক অ্যাসিড নামেও পরিচিত এ ভিটামিন ত্বক উজ্জ্বল এবং লাবণ্যময় করে তোলে। যার কারণে ত্বকের যেকোনো সমস্যা সমাধানে এটি টনিকের মতো কাজ করে।

প্রধানত ফল ও কাঁচা সবজি হচ্ছে ভিটামিন সি’র মূল উৎস।  কিছু ফল ও শাকসবজি যেমন- লেবু, কমলা, পেয়ারা, ব্রকোলি ইত্যাদিতে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে।  তাই ভিটামিন সি পেতে এগুলো খাওয়া যেতে পারে।  আর এগুলো থেকে পরিপূর্ণ ভিটামিন পেতে হলে এগুলো কাঁচা অবস্থায় খাওয়া বেশি ভালো। ভিটামিন সি’য়ের ঘাটতির কারণে শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে।

পুষ্টিবিজ্ঞানের তথ্যানুসারে, সাধারণত একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রোজ ৯০ গ্রাম আর নারীদের জন্য দৈনিক ৭৫ গ্রাম ভিটামিন সি প্রয়োজন হয়। মানব দেহে ভিটামিন সি’য়ের অনেক কাজ। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ভিটামিন। সুস্থ দাঁতের মাড়ির জন্য এই ভিটামিন খুবই প্রয়োজন। রক্তের গ্লকোজ নিয়ন্ত্রণ, পোড়া এবং ক্ষত থেকে দ্রুত আরোগ্যের চিকিৎসায় চিকিৎসকরা ভিটামিন সি ব্যবহার করেন। এছাড়া অ্যাজমা, একজিমা ইত্যাদি অসুখেও ভিটামিন সি উপকারে আসে। 

ভিটামিন সি’য়ের অভাবে শরীরে যেসব উপসর্গ দেখা দেয়: 

ভিটামিন সি’য়ের অভাবে ত্বকের মসৃণভাব হারায়, মাড়ি ফুলে যাওয়া এবং হঠাৎ ব্যথা অনুভূত হওয়া, ত্বকে গোটা সৃষ্টি হয় ভিটামিন সি’য়ের অভাবে, সামান্য আঘাতেই শরীরের কোনো অংশে রক্ত জমে গেলে বুঝবেন ভিটামিন সি ঘাটতিতে আছেন আপনি, হাত পায়ের নখেও এই ভিটামিনের ঘাটতি ধরা পড়ে। নখের আকৃতি চামচের মতো হয়ে গেলে বুঝবেন ভিটামিন সি’য়ের অভাব রয়েছে শরীরে। 

ভিটামিন সি’য়ের অভাব পূরণে কী খাবেন 

কাঁচা ফলে প্রচুর ভিটামিন সি রয়েছে। পেয়ারা, পেঁপে, কমলালেবু, ধনিয়া, ব্রকলি, ক্যাপ্সিকাম, কমলা, লিচু, লেবু, স্ট্রবেরিতে প্রচুর ভিটামিন সি রয়েছে। রোজ টাটকা ফল ও সবজি খাওয়ার মাধ্যমেই ভিটামিন সি’য়ের চাহিদা মেটানো সম্ভব।

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo