• সমগ্র বাংলা

তেঁতুলিয়া সীমান্তে হিজরা সম্প্রদায়ের এক সদস্যকে হাত ভেঙে দেয়ার অভিযোগ ভারতীয় বিএসএফের বিরুদ্ধে 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে কিরণ (৪৫) নামে এক হিজরা সম্প্রদায়ের সদস্যকে মারধর করে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুলাই) তেঁতুলিয়া উপজেলায় এ ঘটনাটি ঘটে। আহত কিরণকে বিজিবির মাধ্যমে উপজেলা প্রশাসন ও পুলিশ উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পরে দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহত কিরণ নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। 

জানা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ১১ জনের হিজরার একটি দলের সাথে রোববার রাতের আঁধারে কিরণও কাজের খোঁজে বাংলাবান্ধা সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। এসময় অন্যরা পালাতে সক্ষম হলেও বিএসএফের হাতে ধরা পড়ে কিরণ। এসময় ভারতের অভ্যন্তরে তাকে মারধর করে হাত ভেঙে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে দেয় বিএসএফ। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম বলেন, ওই ব্যক্তিকে তেঁতুলিয়া থেকে সকালে পঞ্চগড়ে রেফার করা হয়েছে। তার হাত মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। তার হাতে ফ্যাকচার হতে পারে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছে। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল জিয়াউল হক বলেন, ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিলেন। বিজিবি বাংলাদেশের সীমান্ত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি ব্যবস্থা করেছে। অবৈধভাবে সীমানা পেরিয়ে ভারতে প্রবেশের কোন সুযোগ নেই। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহব্বান করা হয়েছে। 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo