• সমগ্র বাংলা

দিনাজপুরে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের গাছের সাথে ধাক্কা, নিহত ১ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে  নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় ট্রাক আরোহি একজন আম ব্যবসায়ী নিহত হয়েছে এবং আরেকজন আহত হয়েছে। আজ সোমবার সকালে বিরলে সেতাবগঞ্জের আভ্যন্তরিন সড়কে হতাহতের ওই ঘটনা ঘটেছে।

 নিহত আম ব্যবসায়ী তারেক (৩৫) পাবনার সুজানগর উপজেলায়। সে দিনাজপুরের বিরলের হোসনা কুমারপাড়ায় শ্বশুরবাড়ীতে বসবাস করতো।

বিরল থানার ইনচার্জের দ্বায়িত্বে থানা ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, আম ভর্তি ট্রাক নিয়ে গন্তব্যে যাবার সময় আজ সকাল সাড়ে ৫ টার দিকে বিরলের ঢেরাপাটিয়ার কাছে ব্রাক অফিসের সামনে চালক ট্রাকের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাস্হলে আম ব্যবসায়ী তারেক নিহত হয়েছে। অপর আম ব্যবসায়ী আমিনুর রহমানকে গুরুত্বর অবস্হায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়েছেন তারা।

 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo