• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শোলাকিয়ায় জঙ্গি হামলার নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ঈদ-উল-ফিতরের জামাতের পূর্বে ঈদগাহের পশ্চিম দিকে আজিম উদ্দিন স্কুল সংলগ্ন মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের সামনে তল্লাশী চৌকিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (০৭ জুলাই) সকালে ঈদগাহ রোডে দুই পুলিশ সদস্যের স্মরণে স্থাপিত স্মৃতিফলকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম (বার) পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল আমিন হোসাইন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, মহিলা পরিষদের সভানেত্রী এ্যাড. মায়া ভৌমিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ। পরে নিহত পুলিশ সদস্য ও ওইদিনের ঘটনায় নিহত গৃহবধুর স্মরণে মোনাজাত করা হয়।

উল্লেখ্য ২০১৬ সনের ৭ জুলাই জঙ্গি হামলায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম এবং সবুজবাগ এলাকার গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক ঘটনাস্থলে নিহত হয়। এ ছাড়া ১২ পুলিশ সদস্য এবং চার মুসুল্লী গুরুতর আহত হন।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo