• লিড নিউজ
  • সমগ্র বাংলা

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি: জনপ্রশাসন মন্ত্রী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণের সেবক হয়ে গণমানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশ হিসেবে গঠন করা। 

শুক্রবার (৫ই জুলাই) রাত ৯ টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় কালে এ কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী। 

মন্ত্রী ফরহাদ হোসেন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা প্রতিবারই আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ফরিদপুর এলাকা। এই এলাকার উন্নয়নের জন্য সবকিছুই করা হবে। আপনাদের এলাকায় যে প্রতিনিধিত্ব করছেন তিনি একজন গর্বিত নেতা। আমরা সেই রহমান ভাইকে অনুসরণ করে রাজনীতি করি। তাঁর বক্তব্যে শুনে আমরা উজ্জীবিত হই। আমাদের প্রশাসনের সব সময় আপনাদের সেবা দেওয়ার জন্য পাশে আছেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রী ঢাকা-যশোর মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড়ে পৌঁছেলে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি। পরে বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় যোগদান করেন দুই মন্ত্রী। 

মতবিনিময় সভায় সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধকালীন ভুমিকা তুলে ধরে তাদের স্মৃতিচারণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানান।

সভায় সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকুল, মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গার ইউএনও, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শাফিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo