• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় ২ সাংবাদিকসহ ২৭ ফিলিস্তিনি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন দুইজন ফিলিস্তিনি সাংবাদিক রয়েছেন। আহত হয়েছেন অনেকে।

স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) ভোর থেকে মুহুর্মুহু চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, শুক্রবারের হামলায় নিহত যোগ করলে গত ৯ মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ১১ জন। দখলদারদের বর্বরতায় আহত হয়েছেন ৮৭ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। ওই এলাকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে।

এদিকে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আজ (শনিবার) ভোরে মধ্য ও উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংবাদমাধ্যমটি বলছে,মধ্য গাজার পার্শ্ববর্তী মাগাজি এবং নুসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি এবং একটি ইউএনআরডব্লিউএ গুদাম বোমা হামলায় চালায় ইসরায়েল। এতে নয়জন নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজার গাজা সিটিতে একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে আরও দুই ব্যক্তিকে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতি আলোচনা আগামী সপ্তাহে আবার শুরু হবে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় নির্বিচারে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

হামাসের ওই হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হয়। ওইদিন দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাসযোদ্ধারা। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। এমনকি শরণার্থী শিবিরে ও ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা ভিড়েও নিয়মিত বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগ নারী ও শিশু।

মন্তব্য (০)





image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

  • company_logo