• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয় দফা ভোটগ্রহণের পর নতুন প্রেসিডেন্ট পেয়েছে ইরান। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। এই দফার নির্বাচনে রক্ষণশীল প্রার্থী সাইদ জালিলিকে পরাজিত করে ইরানের প্রেসিডেন্ট হন মাসুদ পেজেশকিয়ান।

দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। এই জয়ের মধ্যে দিয়ে বিমান দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশকিয়ান।এর আগে গত সপ্তাহে প্রথম দফার ভোটে ৪২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন পেজেশকিয়ান। কিন্তু কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার এক মাসেরও বেশি সময় পর পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে গত ২৮ জুন দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চারজন প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট গণনায় লড়াইটা এসে ঠেকে দুই প্রার্থীর মধ্যে। তাদের একজন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। অন্যজন সাইদ জালিলি।সেদিন ভোটগ্রহণের সময়সীমা নির্ধারিত সময়ের পরও ছয় ঘণ্টা বাড়ানো হয়।

তারপরও কোনো প্রেসিডেন্ট প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট পায়নি। এজন্য নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।দেশটির স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়। চলে মধ্যরাত পর্যন্ত। এরপর গণনা শেষে ভোটের ফল ঘোষণা করা হয়। এতে মাসুদ পেজেশকিয়ান জয়লাভ করেন।

গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জন নিহত হয়।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo