• সমগ্র বাংলা

ফরিদপুরে ইসলামী আন্দোলন এর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত সকল দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার  উদ্যোগে  শুক্রবার (৫ জুলাই)  বাদ জুমা  বেলা শহরের জনতা ব্যাংকের মোড়ে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মুহাম্মদ ‌মুফতি মোস্তফা কামাল ‌এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা শামসুল হক, সহ-সভাপতি হাফেজ মিজানুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব,সাধারণ ‌সম্পাদক মওলানা মোহাম্মদ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মওলানা আব্দুর রহিম, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান মাতুব্বর,ভাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান।

সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক খন্দকার ওবায়দুজ্জামান, ইসলামিক শ্রমিক আন্দোলন এর সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন, ইসলামী যুব আন্দোলন সহ-সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন,বোয়ালমারী উপজেলার সাংগঠনিক সম্পাদক  মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা জানান, সরকার ভারতের সাথে দেশ বিরোধী ‌ চুক্তি করেছে। তারা অবিলম্বে উক্ত চুক্তি বাতিলের দাবি জানান। বক্তারা আরো জানান, ভারতের সাথে চুক্তি ‌এ দেশের  জনগণের ‌ কোন উপকারে আসবে না। 

অবিলম্বে ‌  চুক্তি বাতিল করা না হলে  ‌আগামীতে ‌ আরো কঠোর কর্মসূচি ‌ ঘোষণা করা হবে। একই সাথে দেশের মধ্যে ‌চিহ্নিত দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করে ‌ আইনের আওতায় আনার ‌ও দাবি করা হয়। পরে শহরের ‌ জনতা ব্যাংকের মোড় থেকে ‌একটা ‌ বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ‌ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শেষে দেশ ও জাতির  মঙ্গল কামনা করে ‌দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo