• সমগ্র বাংলা

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্ধুর দাফন সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বন্ধুর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৫ জুলাই) বেলা তিনটার দিকে ঈশ্বরদী উপজেলার আজমপুর ও ভারইমারি গ্রামে জানাজা নামাজ শেষে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। 

এর আগে স্বজনদেন আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সকাল ১০টার দিকে ঈশ্বরদী হাইওয়ে থানা থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। মরদেহগুলো নিয়ে বাড়িতে পৌঁছার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। তাদের সান্তনা দেবার ভাষাও হারিয়ে ফেলেন প্রতিবেশীরা। একসাথে এতগুলো প্রাণের মৃত্যুর ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

এদিকে, নিহতদের পরিবারের খোঁজ নিয়েছেে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। শুক্রবার সকালে নিহতদের বাড়ি ঈশ্বরদী উপজেলার আজমপুর ও ভারইমারি গ্রামে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার।এ সময় তারা নিহতদের স্বজনদের গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকতে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৪ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে প্রাইভেটকার নিয়ে বেড়াতে বের হয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া চিনিকলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মারা যান ৫ বন্ধু। এ ঘটনায় আহত ২ জন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার আজমপুর গ্রামের কবির ওরফে আনোয়ার হোসেনের ছেলে মাইক্রোবাস চালক বিজয় (২৩), রেজাউল করিমের ছেলে জিহাদ (১৬), ইলিয়াস আলীর ছেলে শিশির (১৫)। 

মৃত মাসুম হোসেনের ছেলে সিফাত (১৫) ও ভাড়ইমারি গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে শাওন (১৫)।আহত দুজন হলেন, জাপান আলীর ছেলে শাহেদ ওরফে জেটু (১৬) ও সুমন হোসেনের ছেলে নাইম (১৭)। নিহতদের মধ্যে প্রাইভেটকার চালক বিজয় ঢাকায় গাড়ি চালান। আর বাকি চারজন স্থানীয় একটি ভোকেশনাল ইনস্টিটিউটের নবম শ্রেণীর শিক্ষার্থী। 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo