• প্রশাসন

কুড়িগ্রামে বিভাগীয় কমিশনারের ত্রাণ বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।শুক্রবার (৫ জুলাই) সকালে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও সদর উপজেলার যাত্রাপুরের ঝুমকার চরে সদাশয় সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।

বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে বিভাগীয় কমিশনার উলিপুরের হাতিয়া ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় কমিশনার বলেন- সম্মিলিতভাবে সরকারের সকল বিভাগ বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর। 

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো: মাসুদুর রহমান প্রমুখ।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo