• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর সঙ্গে সঙ্গেই তেহরানের ইমাম খোমেনেয়ি হুসেইনিয়াতে ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ভোট দেওয়ার পরে সর্বোচ্চ নেতা নির্বাচনের এ দিনটিকে ভাল দিন হিসেবে বর্ণনা করে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।

এর আগে, গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়। পরে ফলাফলে দেখা যায় কোন প্রার্থীই এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট পাননি। দেশটির সংবিধান অনুযায়ী আজ প্রথম দফায় সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের মধ্যে লড়াই হচ্ছে। দ্বিতীয় দফায় লড়াই করছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত সাইদ জালিলি। তাদের দুজনের মধ্য থেকে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন ইরানের জনগণ। 

উল্লেখ্য, প্রথম দফায় নিজেদের ভোটাধিকার প্রদান করেন দুই কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫ জন। যা মোট ভোটারদের ৩৯ দশমিক ৯২ শতাংশ। শুক্রবার হাজার হাজার মোবাইল কেন্দ্রসহ সারা দেশে প্রায় ৫৯ হাজার ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। পাশাপাশি ইরানি প্রবাসী নাগরিকরা যাতে নির্বাচনে অংশ নিতে পারে- সেজন্য বিদেশেও শত শত ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।

মন্তব্য (০)





image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

  • company_logo