• সমগ্র বাংলা

দিনাজপুরে কোচ ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫, আহত ২৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাঁচবাড়ীতে কোচ ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ জনে, গুরুত্বর অবস্হায় ২৭ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬ টার দিকে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে রয়েছে নাবিল পরিবহনের সুপারভাইজার হেলপার, ট্রাক ড্রাইভার এবং শিশিসহ আরেক যাত্রী। তবে তাৎক্ষনিকভাে সবার পরিচয় জানতে পারনি পুলিশ। কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, আজ সকাল ৬ টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের কাছে ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী নাবিল পরিবহনের ( ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০ সাথে আম বহনকারি ট্রাকের( ঢাকা মেট্রো -ট- ১৭-০০৮৩) মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে নাবিল পরিবহনের সুপারভাইজার রাজেশ বাহাদুর, অজ্ঞাত পরিচয় হেলপার এবং ট্রাকের ড্রাইভার হাসু (৪০) দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। ২৮ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা গেছে অজ্ঞাত পরিচয় শিশুসহ আরেক যাত্রী। 

থানার উপ পরিদর্শক হাসান মোহাম্মদ রুবেল জানান, দুর্ঘটনায় কোচের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন তারা। পরে পুলিশের রেকারের সহায়তায় দুর্ঘটনা কবলিত কোচ ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় জানতে চেষ্টা করছেন তারা।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo