• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তরাঞ্চলে বোমা হামলায় নিহত ৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তরাঞ্চলে বোমা হামলায় সাবেক সিনেটরসহ পাঁচজন নিহত হয়েছেন।  বুধবার (৩ জুলাই) এই হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ কর্মকর্তা বাখ মুনির বলেছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজুর উপজাতীয় জেলায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন সিনেটর হিদায়েতুল্লাহ। এসময় তার গাড়িটিকে লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা ব্লাস্ট করা হয়।

আনোয়ারুল হক নামের আরেক পুলিশ জানিয়েছেন, বোমাটি হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র ছিল।

এই হামলার সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে দ্য পাকিস্তানন তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। দলটি ইসলামপন্থি ও সাম্প্রদায়িক জঙ্গিদের একটি শাখা।

আফগানিস্তানের সীমান্তবর্তী বেশ কয়েকটি উপজাতীয় জেলাগুলোর মধ্যে একটি বাজুর। আইনের শাসনের বর্হিভূত এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে ইসলামপন্থি জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। এখানকার জঙ্গিরা সীমান্তের উভয় পাশেই হামলা করে থাকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

মন্তব্য (০)





image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

  • company_logo