• সমগ্র বাংলা

নওগাঁয় সংবর্ধনা-পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমী প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, নবনির্বাচিত জনপ্রতিনিধি ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহির উদ্দিন আলমগীরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ভুট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। শুভেচ্ছা বক্তব্য রাখেন
বিদ্যালয়ের অধ্যক্ষ ইকবাল মো: সাইদুল কবীর।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, পারভীন আক্তার, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলম রুবেল প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ৫৪জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরে প্রধান অতিথি মাদারমোল্লা বাজারে শেখ রাসেল স্মৃতি সংঘের শুভ উদ্বোধন শেষে অন্য অনুষ্ঠানে যোগদান করেন।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo