• সমগ্র বাংলা

পাবনায় স্ত্রীর উপর অভিমান করে নববিবাহিত যুবকের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে নববিবাহিত এক যুবক।

ঘটনাটি ঘটেছে সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা পশ্চিমপাড়া গ্রামে। নিহত যুবক ওই গ্রামের শীতল আলীর ছেলে সালমান আলী (২০)। সালমান এক মাস আগে প্রেম করে বিয়ে করেন রাজশাহী জেলার পুঠিয়ার এক মেয়েকে। মেয়েটি এবারের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে, সালমানের স্ত্রী পুঠিয়াতে পরীক্ষা দিচ্ছে। সোমবার সকালে সালমান তার স্ত্রীকে মোবাইলে ফোনে স্ত্রীর কাছে যাবার কথা বলে। তার স্ত্রী পরীক্ষার কারণে যেতে নিষেধ করে। এক পর্যায়ে সালমান আত্মহত্যা করার হুমকি দেয়। এতেও তার স্ত্রী রাজি হয়নি। ফলে স্ত্রীর উপর অভিমান করে নববিবাহিত যুবক সালমান নিজ শোবার ঘরের ডাবের সাথে গলায় লুঙ্গি পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, চলতি এইচএসসি পরীক্ষার কারণে স্ত্রী তাকে যেতে নিষেধ করেছিল। সে কারণে স্ত্রীর উপর অভিমান করে সালমান আত্নহত্যা পথ বেছে নেয়।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo