• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ইসরাইল ইস্যুতে মার্কিন স্বরাষ্ট্র বিভাগের কর্মকর্তার পদত্যাগ

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের বিরোধিতা ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে একের পর এক পদত্যাগ করছেন কর্মকর্তারা। তারা ইসরাইলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের প্রতিবাদ জানাচ্ছেন। সর্বশেষ এই ঘটনায় পদত্যাগ করেছেন মরিয়ম হাসনাইন নামে মার্কিন স্বরাষ্ট্র বিভাগের বিশেষ এক সহকারী। তিনি বাইডেনের গাজা নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। এটাকে ‘গণহত্যা-সক্ষমকারী’ এবং আরব ও মুসলমানদের জন্য অমানবিক বলে আখ্যা দেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মাসের মধ্যে অন্তত ৯ জন মার্কিন কর্মকর্তা গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে পদত্যাগ করেছেন। বাইডেন প্রশাসন যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে। তবে সমালোচকদের দাবি, ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীরবতা ও সমর্থন মানবিক সংকট আরও ঘনীভূত করছে।

পদত্যাগকারীরা গাজায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন তারা। বাইডেনের ইসরাইল নীতির প্রতিবাদে পদত্যাগ করা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা অ্যান্ড্রু মিলার, স্টেট ডিপার্টমেন্টের স্টেসি গিলবার্ট, এবং প্রেসিডেন্টের প্রশাসনের লিলি গ্রিনবার্গ কল। 

এখন পর্যন্ত এসব পদত্যাগের ঘটনায় বাইডেন প্রশাসন দৃঢ়ভাবে নিজেদের অবস্থানে অটল রয়েছে। তবে গাজায় চলমান সংঘাত এবং ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে।

 

মন্তব্য (০)





image

‎রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড...

নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ...

image

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ফলপ্রসূ বৈঠক

নিউজ ডেস্ক : বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বড় অবকাঠামো প...

image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

  • company_logo