• সমগ্র বাংলা

পাবনায় ১০ লক্ষাধিক টাকার জাল পুড়িয়ে ধ্বংস 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডিকসির বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডিকসির বিলে ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ১৮০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

এ ব্যাপার উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার ডিকসির বিলে অভিযান চালিয়ে ১৮০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo