• প্রশাসন

বগুড়ায় জেলা পুলিশের ব্যতিক্রমী মৌসুমি ফল উৎসব

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ নতুন প্রজন্মের মাঝে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে জানাতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব। সোমবার বগুড়া পুলিশ লাইন্সের ড্রিল সেডে জেলা পুলিশ এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে।

বগুড়া পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্ত্তীর সৃজনশীল উদ্যোগে আয়োজিত এই ফল উৎসবে পুলিশ লাইন্সের নিজস্ব বাগানের মিয়াজাকি, সূর্য ডিম, ব্যানানা জাতের আমসহ জাম, কাঁঠাল, লিচু, সফেদা, ডেওয়া, করমচা, চালতাসহ ৩০ ধরনের ফল রাখা হয়েছিলো।

প্রচলিত ফলের পাশাপাশি অপ্রচলিত ফল দেখে শিক্ষার্থীরা আনন্দিত। তারা বলেন চালতা ও ডেওয়া ফলের নাম শুনলেও প্রথমবার দেখেছে ফল উৎসবে। এমন আয়োজনে তারা দেশীয় ফল যেমন চিনতে পেরেছে তেমনি ফলের পুষ্টিগুণ জানতে পেরেছে। প্রতিবছর এমন আয়োজনের প্রত্যাশা তাদের।

এদিকে শিক্ষার্থী, শিক্ষক আর সাংবাদিক ছাড়াও প্রতিবছর পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ সুপার সুদীপ চক্রবর্তীর এমন সৃজনশীল আয়োজন সর্বদাই অনুকরণীয় হয়ে থাকবে বগুড়ায় বলে মন্তব্য করেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

ব্যতিক্রমী এই আয়োজন প্রসঙ্গে বগুড়া পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমাদের দেশীয় অনেক ফল হারিয়ে যেতে বসেছে, গাছে গাছে থাকলেও তা হাটে বাজারে বা সবখানে প্রচলিত না থাকায় নতুন প্রজন্ম এ বিষয়ে অবগত নয়। তরুণ প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করতে এমন আয়োজন। ফল উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন ফল চিনছে তেমনি এসব ফল ও গাছ সংরক্ষণে অনুপ্রাণিত হবে।

ফল উৎসবে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিআইডি বগুড়ার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার শিকদার, হাইওয়ে বগুড়া রিজিওনের পুলিশ সুপার হাবিবুর রহমান, পুলিশ সুপার (ইন সার্ভিস) বেলাল হোসেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, আবদুর রশিদ, মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরাফত ইসলাম, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু প্রমুখ।

 

মন্তব্য (০)





image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

১

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

image

‎ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯০, মামলা ৪২

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন"রং...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

৫

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

  • company_logo