• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সিউলে পথচারীদের ওপর গাড়ি তুলে দিলেন চালক, নিহত ৯

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি গাড়ি পথচারীদের চাপা দিয়েছে। এতে অন্তত নয়জনের প্রাণ গেছে।

পুলিশ এমনটি জানায়।

পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

বার্তাসংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, এক ব্যক্তি তার গাড়িটি যানবাহন থামার স্থানে অপেক্ষারত পথচারীদের ওপর চালিয়ে দেন।

অন্তত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত করছে। তবে সতর্ক করে দিয়ে বলেছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী গাড়িটি ভুল পথে চলছিল। পথচারীদের চাপা দেওয়ার আগে এটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয়।

সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় সাধারণ শহুরে রাস্তায় গাড়ি চালানোর গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকায় এ সীমা ৩০ কিলোমিটার।

মন্তব্য (০)





image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

  • company_logo