• প্রশাসন

রাসেলস ভাইপার আতঙ্কে চরাঞ্চলে কৃষকদের মাঝে গাম বুট বিতরণ করেন ডিসি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর  উপজেলার পদ্মা নদী তীরবর্তী নর্থ চ্যানেল এলাকায় সম্প্রতি বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময়ে অন্তত ১০-১৫টি সাপ মারা পড়েছে। সাম্প্রতিক সময়ে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যূর ঘটনা ঘটে। কিন্তু বাস্তবে পরিস্থিতি ততটা খারাপ না বলেন জেলা প্রশাসক।

মাঠে কাজ করার ভীতি দুর করতে রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে ২০০ জন কৃষকের মাঝে গাম বুট প্রদান করা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি থেকে কৃষকদের এ গাম বুট বিতরন করেন।

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। তিনি বলেন, এই মাসে ১ জন কৃষক সাপের কামড়ে মারা গেছে। তবে মানুষ রাসেল ভাইপার আতঙ্কে নানা প্রজাতীর সাপ মেরে ফেলছে। সাপ খুব উপকারী প্রানী, এরা ফসলের ক্ষতিকর পোকা মাকড় খেয়ে নিধন করে। তাই তিনি কৃষকদের সচেতন ভাবে মাঠে কাজ করার আহবান জানান। আজকে প্রাথমিকভাবে ২শ জন কৃষককে গামবুট দেওয়া হলো। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও দেওয়া হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াছিন কবির এর সভাপতিত্বতে আরো উপস্থিত ছিলেন  স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক চৌধুরী রওশন ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম সহ উর্ধতন কমর্কতা।

মন্তব্য (০)





image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

১

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

image

‎ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯০, মামলা ৪২

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন"রং...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

৫

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

  • company_logo