• লাইফস্টাইল

টিকটিকি তাড়ানোর ঘরোয়া ৬ উপায়

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

 লাইফস্টাইল ডেস্ক: বর্ষার এই সময়টাতে বাড়িতে পোকামাকড় বাড়তে থাকে। আর এই সময়ে মাথাচাড়া দিয়ে ওঠে টিকটিকির দল। শীতকালে নিজেদের লুকানো বাসায় গা ঢাকা দিলেও গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে বাইরে কিলবিল করতে থাকে তারা। ভ্যাপসা পরিবেশ বা বর্ষায় তো কথাই নেই। টিকটিকি শুধু যে অস্বস্তিকর একটি প্রাণী তাই নয়, এটি অত্যন্ত বিষাক্ত। এই বিরক্তিকর টিকটিকিকে বাড়ি থেকে দূর করতে চাইলে কয়েকটি কৌশল নিতে পারেন। চলুন জেনে নিই কৌশলগুলো-

ময়ূরের পালক: টিকটিকি ময়ূরের পালক দেখলেই পালায়। তাই টিকটিকির উপদ্রব থেকে পরিত্রাণ পেতে ঘরে বা দেওয়ালে ময়ূরের পালক রাখতে পারেন। আসলে, ময়ূররা টিকটিকি খায়, তাই ময়ূরের পালকের গন্ধ পেলে বা সেটি দেখতে পেলেই টিকটিকি ভয়ে পালিয়ে যায়। সেই জায়গায় আর আসে না।

ঘর জুড়ে ন্যাপথালিন বল: আপনার ঘরের চারপাশে, প্রতিটি ড্রয়ার, আলমারি বা কোণায় কয়েকটি ন্যাপথলিন বল রেখে দিন। টিকটিকি এই ন্যাপথলিন বলের তীব্র গন্ধ সহ্য করতে পারে না। ফলে সে পালিয়ে যেতে বাধ্য হবে। আবার ন্যাপথলিনের বল ঘরে রাখলে, ঘরজুড়ে একটা সুগন্ধও থেকে যায়।

টিকটিকির ডিমের ভয়: টিকটিকি থেকে মুক্তি পেতে ডিমের খোসা ব্যবহার করতে পারেন। ওমলেট করার সময় ডিমের একটি ধারে ছোট্টো ফুটো করে ডিম বের করে নিন। আর সেই খোসাটি ঘরের যে সব স্থানে টিকটিকি বারবার আসে সেখানে রেখে দিন।

কফির কড়া গন্ধ: আপনি যেমন টিকটিকিদের সহ্য করতে পারেন না, তেমনই টিকটিকিও সহ্য করতে পারে না কফির গন্ধ। কফি এবং তামাক একসঙ্গে মিশিয়ে অল্প পানি দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন। ঘরের কোণায় কোণায় সেই বল রেখে দিন। দেখবেন টিকটিকি পালিয়ে গেছে।

গোলমিরচের গুঁড়ো: তাছাড়া গোলমিরচের গুঁড়োতেও টিকটিকি পালায়। পানির মধ্যে গোলমরিচ গুলে সেই দ্রবণটি একটি স্প্রে বোতলে রাখুন। যেসব স্থানে টিকটিকি আসে সেখানে সেই স্প্রে করে দিন। দিন কয়েক করে দেখুন টিকটিকি আর আসবে না।

পেঁয়াজ রসুনের তীব্র গন্ধ: পেঁয়াজ ও রসুনের গন্ধও এতটাই তীব্র যে গন্ধ পেয়ে বা দেখে টিকটিকি আর ওই জায়গায় আসে না। এমন অবস্থায় যে সব স্থানে বারবার টিকটিকি দেখা যায় সেই স্থানে একটি কাটা পেঁয়াজ বা রসুনের কোয়া ঝুলিয়ে রাখুন। এর তীব্র গন্ধ টিকটিকিকে ঘরে ঢুকতে বাধা দেবে।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo