• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার বোর্নো রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠানসহ তিনটি স্থানে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২ জন। 

শনিবার এসব হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

নাইজেরিয়া পুলিশের এক মুখপাত্র বলেন, গোওজা শহরে এক নারী হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ওই নারী পিঠে একটি শিশুকে বেঁধে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। এর আগে ক্যামেরুন সীমান্তবর্তী শহরটিতে একটি হাসপাতাল ও শেষকৃত্য অনুষ্ঠানকে লক্ষ্য করেও হামলা চালানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এসব হামলায় ১৮ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। নাইজেরিয়া সরকারের কর্মকর্তা বারকিন্দো সাইদু বলেন, নিহতদের মধ্যে শিশু, পুরুষ, নারী ও অন্ত্বঃসত্ত্বা রয়েছেন। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থ গুরুতর। 

গোওজায় সামরিক বাহিনীকে সহায়তাকারী একটি মিলিশিয়া বাহিনী এক সদস্য জানিয়েছেন, তাদের তিন সেনা শনিবার হামলায় নিহত হয়েছে। যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই সংখ্যা নিশ্চিত করেনি।

২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম গোওজা দখল করে নেয়। পরের বছর চাদিয়ান বাহিনীর সহায়তায় নাইজেরিয়ার সামরিক বাহিনী আবারও শহরটির নিয়ন্ত্রণ নেয়।   

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সহিংসতায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। 

মন্তব্য (০)





image

মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান রক্তক...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

  • company_logo