• সমগ্র বাংলা

রাণীনগরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল“ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বালুভরা যুব সংঘের আয়োজনে শুক্রবার বিকেলে খেলাটি উপজেলার বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় স্থানীয় পশ্চিম বালুভরা টাইগার দল ২-০ গোলে পশ্চিম বালুভরা লায়ন্স দলকে হারিয়ে জয়লাভ করে। এদিন খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী- বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মিল্টন খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মীর মোয়াজ্জেম হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল মাস্টার, সম্পাদক নয়ন খান, জয়নাল আবেদীন হিল্লোল প্রমূখ।

এসময় প্রধান অতিথি বলেন লেখাপড়ায় ভালো ও মেধাবী হতে হলে অবশ্যই খেলাধুলাতেও ভালো হতে হবে। নিয়মিত খেলাধূলা করলে মাদক থেকে দূরে থাকা যেমন সম্ভব তেমনি ভাবে শারীরিক ও মানসিক সুস্থ্যতায় নিজেকে গড়ে তোলা সম্ভব। তাই প্রতিটি এলাকায় নিয়মিত এই ধরণের গ্রামীণ খেলাধুলার আয়োজনের কোন বিকল্প নেই। আমাগীতেও এই ধরণের আয়োজন বেশি বেশি করার প্রতি তিনি অনুরোধ জানান।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo