• লাইফস্টাইল

লিভারের ক্ষতির জন্য দায়ী যে ৫ খাবার

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: লিভার খারাপ হয়ে গেলে একাধিক জটিল অসুখ দেখা দিতে পারে। এই অঙ্গটি খাদ্য হজমে সাহায্যকারী উৎসেচক তৈরি করে। সেই সঙ্গে বিপাকের হারকে করে নিয়ন্ত্রণ। এছাড়া শরীর থেকে টক্সিন বের করে দেওয়াসহ একাধিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অঙ্গটি। তাই সুস্থ-সবল জীবন কাটাতে লিভার ভালো রাখেতেই হবে।তাই এই অঙ্গকে সুস্থ রাখার কাজে কোনও ত্রুটি রাখা যাবে না। তবে আমাদের পছন্দের কয়েকটি খাবার কিন্তু যকৃতের ক্ষতি করে দেয়। আর সেই কারণেই এসব খাবারের থেকে যেভাবেই হোক দূরত্ব বাড়িয়ে নিতে হবে। তা না হলে আগামী দিনে বড়সড় বিপদ পিছু নিতে পারে।কিন্ত এই লিভার খারাপ করে দেওয়ার জন্য আমাদের পরিচিত কয়েকটি খাবারই যথেষ্ট।

চলন জেনে নিই এই ৫ খাবার সম্পর্কে

মিষ্টি: আমাদের মধ্যে অনেকেই খুব মিষ্টি পছন্দ করে। তাই তাদের রোজ মিষ্টি খাওয়া চাই-ই চাই। আর সাধারণ মানুষের একাংশের এহেন মিষ্টি প্রীতি দেখেই চমকে ওঠেন বিশেষজ্ঞরা। 

তাদের কথায়, অত্যন্ত ক্ষতিকর একটি খাবার হলো মিষ্টি। এই খাবার রক্তে ট্রাইগ্লিসারাইডস লেভেল বাড়িয়ে দিতে পারে। তারপর তা গিয়ে জমতে লিভারে। আর এই সমস্যার নামই হল ফ্যাটি লিভার। এছাড়া মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে এই অঙ্গে প্রদাহ হওয়ার আশঙ্কাও বাড়ে। তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে যত দ্রুত সম্ভব মিষ্টি খাওয়ার লোভ সামলে নিন।

কোল্ড ড্রিংকস: এই ভ্যাপসা গরমে অনেকেই রোজ রোজ কোল্ড ড্রিংকসে চুমুক দিয়ে গলা ভেজান। আর এই কাজটা করেন বলেই তাদের লিভারসহ সারা শরীরের বাজছে বারোটা। আসলে এই ঠান্ডা পানীয়ে রয়েছে মিষ্টির ভাণ্ডার। এমনকি এতে বেশ কিছু ক্ষতিকর প্রিজারভেটিভসও মেশানো থাকে। যার ফলে কোল্ড ড্রিংকস খেলেই লিভারে প্রদাহ হওয়ার আশঙ্কা বাড়ে। এমনকি পিছু নিতে পারে ফ্যাটি লিভারের মতো জটিল অসুখ। 

পাঁঠার মাংস: পাঁঠার মাংস লিভারের মারাত্মক ক্ষতি করে। কারণ, এই মাংসে মজুত রয়েছে স্যাচুরেটেড ফ্যাটের ভাণ্ডার। আর এই ফ্যাট কিন্তু লিভারের বড়সড় ক্ষতি করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই চেষ্টা করুন এই মাংসের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার। তার পরিবর্তে খেতে পারেন চিকেনের মতো সহজপাচ্য মাংস। আশা করছি, এই নিয়মটা মেনে চললেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে।

প্রসেসড ফুড: হ্যাম, বেকন, সসেজের মতো খাবার তৈরির মূল উপাদান হলো প্রসেসড মিট। আর এসব প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে ক্ষতিকর উপাদান মেশানো থাকে। যার ফলে এসব খাবার খেলেই বিপদে পড়তে পারে লিভার। তাই চেষ্টা করুন এগুলির থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার। তার পরিবর্তে পাতে জায়গা করে দিন শাক, সবজি, ফলের মতো ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উদ্ভিজ্জ খাবারকে। তাতেই হাতেনাতে উপকার মিলবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিরিয়ানি, রোল, চাউ: আমাদের মধ্যে অনেকেই বিরিয়ানি, রোল, চাউমিনের মতো ফাস্টফুড খেতে খুবই ভালোবাসেন। আর এসব খাবার কিন্তু শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কারণ, এসব ফাস্টফুডে রয়েছে ট্রান্স ফ্যাটের ভাণ্ডার। আর এই ফ্যাট কিন্তু লিভারে প্রদাহ বাড়ানোর কাজে একাই একশো। যার ফলে ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে শুরু করে এই অঙ্গটি। তাই চেষ্টা করুন যেন তেন প্রকারে ফাস্টফুডের থেকে দূরে থাকার। 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo