• সমগ্র বাংলা

দোহার পৌরসভার বাজেট ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৫৭ কোটি টাকার ২৬ তম বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬জুন) দুপুরে দোহার পৌরসভার আয়োজনে পৌরসভার র্কাযালয়ে এ বাজেট ঘোষণা করা হয়।

দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. জাকির হোসেন ও দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা নাসরিন জাহান, হিসাবরক্ষক কর্মকর্তা মো. লুৎফর রহমান, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি সহ আরও অনেকে।

অনুষ্ঠানে দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন বাজেট বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন। 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo