• কূটনৈতিক সংবাদ

গাজায় হামাস সরকার প্রতিস্থাপনের পরিকল্পনা ইসরাইলেরঃ জাচি হানেগবি

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলেছেন, উত্তর গাজায় খুব শিগগিরই হামাসের শাসনব্যবস্থা প্রতিস্থাপনের পরিকল্পনা চালু করা হবে।  

মঙ্গলবার রাইচম্যান ইউনিভার্সিটির বার্ষিক হারজলিয়া কনফারেন্সের একটি বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, হামাসের সামরিক ক্ষমতার শাসন এবার শেষ হতে চলেছে। যারা এতদিন চেয়েছিল হামাসের নতুন শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, নতুন সরকার দেখতে চাই তাদের জন্য এটা একটা সুযোগ। 

তিনি আরও বলেন, গাজায় নতুন নেতৃত্বে থাকবে ইসরাইলের অংশীদার আব্রাহাম অ্যাকর্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশগুলো। 

এর আগে গত সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে ‘তুমুল সংঘর্ষ’ প্রায় শেষ হয়ে এসেছে।  তবে এর অর্থ এই নয় যে, যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। রাফাহর তুমুল সংঘর্ষ শেষ হওয়ার পর, ইসরাইলি সেনারা উত্তর গাজায় মনযোগী হবে।

সাক্ষাৎকারে উত্তর ইসরাইলে অর্থাৎ লেবানন সীমান্তে আবারও সেনা মোতায়েনের কথা তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইসরাইলের প্রতিরক্ষার স্বার্থে’ লেবানন সীমান্তে সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে।  তার সরকার কিছু পণবন্দিকে মুক্ত করার স্বার্থে হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করতে চায়। তবে ওই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার আগ্রাসন শুরু হবে, যা চলবে ‘হামাস ধ্বংস’ হওয়া পর্যন্ত।

মন্তব্য (০)





image

‎রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড...

নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ...

image

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ফলপ্রসূ বৈঠক

নিউজ ডেস্ক : বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বড় অবকাঠামো প...

image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

  • company_logo