• সমগ্র বাংলা

মান্দায় জলবায়ু পরিবর্তন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক এক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় উন্নয়ন সংস্থা দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এই অবহিতকরণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (তোফা), উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, পিকেএসএফ- এর ব্যবস্থাপক ফজলে হোসাইন (ফরহাদ), দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার, ভার্কের নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন এলাকার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবেলা প্রকল্পটি উপজেলার ৮টি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। কর্মশালায় জলবায়ুর পরিবর্তনের কারণে বরেন্দ্র এলাকায় খড়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। খড়ার প্রকোপ মোকাবেলায় ভ’পরিস্থ ও ভ’গর্ভস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি করা এবং খড়া সহনশীল ফসলের চাষ বৃদ্ধিতে উদ্বুদ্ধ করা যায় এমন বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo