• সমগ্র বাংলা

পাবনায় ট্রাক্টরের ফলায় বিদ্ধ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে মোস্তফা কামাল (১৬) নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে। 

নিহত মোস্তফা কামাল চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ডিবিগ্রাম উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার। 

স্থানীয়রা জানান, উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের ঢেপার বিল নামক স্থানে ড্রাইভার হাফিজুর রহমান ট্রাক্টর দিয়ে আলহাজ্ব আক্কাস আলীর জমি চাষ করার সময় অসাবধানতা বসত গাড়িতে বসে থাকা মোস্তফা পড়ে গিয়ে ট্রাক্টরের নিচে চলে যায়। এসময় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার শোনা মাত্র আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মোস্তফা ট্রাক্টরের হেল্পার ছিলেন। অসাবধানতাবশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। এটি একটি দুর্ঘটনা বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo